ধর্ম উপদেষ্টা

৪ হাজার ৯৭৮ সরকারি হাজিকে সোয়া আট কোটি টাকা ফেরত দেওয়া হবে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৩ ১৫:৪৩:৩১


চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হজযাত্রীকে (হাজি) উদ্বৃত্ত আট কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

তিনি জানান, উদ্বৃত্ত টাকা থেকে প্যাকেজভেদে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সর্বনিম্ন ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা ফেরত দেওয়া হবে।

বিএইচ