আলোচিত সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৫ ১০:৩৩:১৪


রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে আলোচিত ব্যবসায়ী লাল চাঁন সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নান্নুকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ।

বর্তমানে তাকে র‌্যাব ১০ এর হেফাজতে রাখা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এনজে