বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১ হাজার ৫৭২
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৫ ১৫:০৯:১৩
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৪৬৫ জন।
মঙ্গলবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১০৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার আরও ৪৬৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৭২ জনকে।
এসময় বিদেশি পিস্তল ১টি, দেশি পিস্তল ১টি, ম্যাগজিন ২টি, উজি সাব মেশিনগান ১টি, গুলি ৪ রাউন্ড, লোহার রেত ১টি, চাইনিজ কুড়াল ৩টি এবং ২টি কিরিচ উদ্ধার করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













