সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৬ ১১:০৬:২৫
রাজধানীর সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হলো। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দগ্ধ রোকনের (১৪)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে মঙ্গলবার রাতে পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তিনি জানান, এ ঘটনায় পাঁচজন দগ্ধের মধ্যে দুইজন মারা গেছে। চিকিৎসাধীন বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ১১জুলাই দিবাগত রাত ১টার দিকে আগুন লাগলে পাঁচজন দগ্ধ হন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














