ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৭ ০৮:২৯:১৬


আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে । বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

এনজে