গোপালগঞ্জের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৭ ১৫:১৪:৩৬


গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটিতে আরও থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব।

কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দফতরে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় নিশ্চিত করছে যে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সহিংসতা, প্রাণহানি বা যেকোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিএইচ