জামায়াতের সমাবেশে ফ্রী চিকিৎসা দিচ্ছে এনডিএফ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-১৯ ১৫:০১:৪২
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় মহাসমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদেরকে ফ্রী চিকিৎসা দিচ্ছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর রমনা পার্কের গেইটে ক্যাম্প করে এই ফ্রী চিকিৎসা দেয়া হচ্ছে।
দেখা যায়, স্যালাইনের পানিসহ বিভিন্ন রকমের ওষুধ দেওয়া হচ্ছে। মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে।
মেডিকেল বুথে থাকা কর্মীরা জানান, অতিরিক্ত গরম পড়ছে। এ গরমে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা এই ক্যাম্প করেছি। সাধারণত প্রাথমিক চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি। এছাড়া এম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তারা।
সকাল পৌনে ১০টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এবং সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। ঢাকাসহ বিভাগীয় ও নহদনগর পর্যায় থেকে আসা সাংস্কৃতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠানটি জমে ওঠে।
সমাবেশ উপলক্ষে সকাল থেকেই ঢল নামে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের। দেশব্যাপী নানা জেলা থেকে ট্রেন, বাস ও লঞ্চযোগে দলবদ্ধভাবে রাজধানীতে প্রবেশ করে তারা। মিছিলসহকারে নেতাকর্মীরা দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরে ও ব্যানার হাতে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন। অনেকেই উদ্যানে প্রবেশ না পেরে বাইরে অবস্থান নিচ্ছেন।
সমাবেশস্থল ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভোর থেকে সক্রিয় ভূমিকা রাখছেন প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক। হাইকোর্ট, মৎস্যভবন, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে তারা দায়িত্ব পালন করছেন। একই ধরনের পোশাক পরে কর্মীরা আগতদের গেট নির্দেশনা ও অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছেন।
এ সমাবেশের সভাপতিত্ব করছেন দলের আমীর ডা. শফিকুর রহমান।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














