নরসিংদীতে বড় ভাইয়ের হাতে তিন সহোদর খুনের অভিযোগ
প্রকাশ: ২০১৭-০২-২২ ১১:৪১:৩৫
নরসিংদী সদর উপজেলায় তিন শিশু সহোদরকে হত্যার অভিযোগে বড় ভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে আলোকবালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে মারজিয়া (৬), মরিয়ম (৮) ও ছেলে ইয়াছিন (১০)।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সালাউদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে আলোকবালী গ্রামের আবুল কালাম মিয়ার বড় ছেলে রুবেল মিয়া তার ছোট ভাই ইয়াসিন, ছোট বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। এতে বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে কুপিয়ে আহত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গলাটিপে হত্যা করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












