ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়: উপদেষ্টা সাখাওয়াত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২২ ১১:৩৫:২৩
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটির ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়। ব্লাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার। গল্প বানানোর সুযোগ নেই এখানে। ক্ষতি অপূরণীয়, আর যেন না হয় সেদিকটা দেখতে হবে। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণের বিষয়টি নতুন করে ভেবে দেখা দেখতে হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














