বিমান দুর্ঘটনায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-০৭-২৩ ০৯:২৯:১৯


বাংলাদেশ ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা এক চিঠিতে তিনি জানান যে, ‘ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি মর্মাহত। নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য, গত সোমবার বিমান বাহিনীর একটি বিমান উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলে দুই শতাধিক হতাহতের ঘটনা ঘটে।

এনজে