মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ২৯ নিহতের ২২ জনের মরদেহ হস্তান্তর
আপডেট: ২০২৫-০৭-২৩ ২২:০৯:৪২
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী ও পাইলটসহ এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করে ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করে ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং অজ্ঞাত ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এ মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














