ধানমন্ডি থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৪ ০৯:৩৪:৪৬


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন, ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানাতে পারেননি।

এনজে