ঢাকা মহানগর দক্ষিণ ‘আপ বাংলাদেশ’র আহ্বায়ক জসিম, সদস্য সচিব সালমান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-২৭ ১৬:০৯:৪৫


জুলাই গণঅভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করা এবং বিদ্যমান দুর্বৃত্তায়নের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে গঠিত ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ঢাকা মহানগর দক্ষিণে ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১৬৩ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটিতে মোঃ জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং কাজী সালমানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এ কমিটি অনুমোদন করেন।

নবগঠিত এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন- আনিসুর রহমান মেহেদী, মুদাসেসর আলম, আশরাফুন নাহার, মাসউদুল ইসলাম (মাসউদ), আরমান শাহাদাত জনি, শহীদুল ইসলাম মুহিত, খালিদ সাইফুল্লাহ ও মাইদুল ইসলাম।

এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাইজুল্লাহ মাহমুদ, ডাঃ সাজ্জাদ হোছাইন, মুনিরা রহমান, মুনতাকীম রাজীব, মোঃ আল আমিন শুভ, গালিব আল মাহদী, তানভির হোসেন সানজি, মাহমুদুল হাসান, শাহাজাদা মোহাম্মদ ইউসুফ ও নাজমুস সাকিব রাশিদকে মনোনীত করা হয়েছে‪।

কমিটিটি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে উঠে আসা জুলাই যোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ছাত্র-যুব কর্মী ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত।

এই কমিটি ঢাকাব্যাপী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সমাজমুখী, গণমুখী ও মূল্যবোধনির্ভর রাজনীতির ভিত্তি গড়ে তুলবে।

আপ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ জানান, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্মবিদ্বেষ, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ক্রমান্বয়ে একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে আগামী ১ তারিখে ঢাকার শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে সংগঠনটি।

বিএইচ