লভ্যাংশের সাথে বেড়েছে ইপিএস-এনএভিও
প্রকাশ: ২০১৭-০২-২৬ ১০:৫৩:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দুটোই বেড়েছে। একই সাথে ব্যাংকটির লভ্যাংশের পরিমাণও বেড়েছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৫৯ শতাংশ। আর এনএভি বেড়েছে ৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।
জানা গেছে, আলোচিত সময়ে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৭৪ পয়সা।
২০১৫ সালে ব্যাংকটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ইপিএস করেছিল ১ টাকা ৮৯ পয়সা এবং এনএভি ছিল ২০ টাকা ৯৯ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













