আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ঢাকা ১৪তম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-০৫ ১১:৪৪:১৭


চলতি বর্ষা মৌসুমে কয়েক দিনের টানা বৃষ্টির ফলে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস।

মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ৮৫, যা সহনীয় মানদণ্ডে পড়ে। ফলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম।

এ ছাড়া আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৮৯ স্কোরে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর। ১৫৭ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েট। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর।

তালিকায় ১৫১ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। এ ছাড়া চতুর্থ অবস্থানে ফিলিপাইনের ম্যানিলা (১৪২) ও পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাহরাইনের মানামা (১৩৯) শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে