খালেদা জিয়ার জন্মদিনে জবি ছাত্রদলের দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৮-১৫ ১৯:৩০:১৫


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল,তবারক বিতরণ এবং দুস্তদের মাঝে খাবার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

শুক্রবার (১৫ আগষ্ট) আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, বেগম খালেদা ছিলেন আপোষহীন নেত্রী। তার নেতৃত্বে দেশ ও জাতি সমৃদ্ধ হয়েছে। তার জন্মদিনে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করছি।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার হাত ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। জনগণের কল্যাণে কাজ করতে পারেন। তিনি এক আপোষহীন নেত্রী। তার হাতে দেশ ও জাতি নিরাপদ, আমরা চাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক বহুদিন।

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু আচরণ বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। যা আমাদের পরবর্তী বাংলাদেশ গড়তে সাহায্য করবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রবিউল আওয়াল,গোলাম রাব্বানী,আহসান মিঠু, রাসেল মিয়া, ইমরান হাসানসহ নেতৃবৃন্দ।