মাদারীপুরে গণভোজের আয়োজন থেকে আ.লীগের ২ নেতা গ্রেফতার
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৮-১৬ ০৯:২০:৪৬
মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণভোজনের আয়োজন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই আয়োজন থেকেই পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানান, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীরা একত্রিত হয়। একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে এমন তথ্য ছিলো পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে কাজী শাহাদাত হোসেন মিঠু এবং জাহিদুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি জানান, স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান। গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে। সেই মামলা তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














