ফার্স্ট সিকিউরিটির খেলাপির মামলায় শাহজালালের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
অর্থনীতি ডেস্ক আপডেট: ২০২৫-০৮-১৭ ২০:৪৮:২১
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের মামলায় ল্যাণ্ড মার্ক লিঃ এর চেয়ারম্যান ও শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
গতকাল (শনিবার) তাকে গ্রেফতার করার পর আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
রোববার (১৭ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির দিলকুশা শাখার খেলাপি বিনিয়োগ গ্রাহক। ঋণ খেলাপির দায়ে গত ২৭/০৪/২০১৪ ইং তারিখে তার বিরুদ্ধে এন আই এ্যাক্টের মামলা দায়ের করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দিলকুশা শাখা। ওই মামলায় আদালত কর্তৃক সাজ্জাতুজ জুম্মার বিরুদ্বে ১ বছরের কারাদণ্ডাদেশ ও ৩ কোটি টাকা জরিমানা ধার্য্য করে রায় প্রদান করেন।
গত ১৬ আগস্ট গুলশান থানা পুলিশ উক্ত খেলাপী গ্রাহক সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতার পূর্বক আদালতে সোপার্দ করেন এবং পরবর্তীতে মহামান্য আদালত উক্ত আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। তার খেলাপি বিনিয়োগটির বর্তমান স্থিতি ৪১.০২ কোটি (একচল্লিশ কোটি দুই লক্ষ) টাকা।
জানা গেছে, সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পরবর্তিতে একটি ব্যাংকে খেলাপি হওয়ার কারণে তাকে শাহজালারের বোর্ড থেকে অপসারন করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













