আইকিউএয়ার সূচকে ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-১৯ ১০:০৫:৩১


রাজধানী ঢাকায় টানা কয়েক দিনের বৃষ্টির ফলে বাতাসে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড  অনুযায়ী, সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস।

মঙ্গলবার সকাল ৯টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ৮১, যা সহনীয় মানদণ্ডে পড়ে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান উঠে এসেছে ১৫তম।

এ ছাড়া আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৫৫ স্কোরে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর। ১৫৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাহরাইনের মানামা। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর।

তালিকায় ১৫২ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এ ছাড়া ১২২ স্কোরে চতুর্থ অবস্থানে ভারতের দিল্লি ও ১১৪ স্কোরে ‍উগান্ডার কাম্পালা শহর পঞ্চম অবস্থানে উঠে এসেছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

এনজে