সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-০৮-২১ ০৮:৩৬:৪২
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) চীনে গেলেন । সফরকালে, তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে প্রত্যাবর্তন করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানায়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














