সন্ধ্যায় বিএনপির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৩ ১৮:১৪:৫৩


বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৬টায় ঢাকায় পাকিস্তান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবে।

এর আগে বিকেল ৫টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। এতে দলটির নায়েবে আমির ড. আবদুল্লাহ মো. তাহের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এদিন ২টার দিকে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইসহাক দারের ঢাকা সফরের তথ্য জানো হয়।

ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এ বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পরিসরসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের বরফ কিছুটা গলেছে। বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে।

বিএইচ