সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে জামায়াতের শোক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৩ ১৯:১৫:১৩
দেশ বরেণ্য সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৩ আগস্ট) জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক জানান।
বিবৃতিতে তিনি বলেন, আলমগীর মহিউদ্দিন ছিলেন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো।
তিনি বলেন, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














