লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন
আপডেট: ২০২৫-০৮-২৯ ১২:১০:২৫
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান এই আবেদন করেন।
এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হয়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে লতিফ সিদ্দিকীসহ কয়েক জনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এ দিন সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে উপস্থিত হয়ে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। তারা লতিফ সিদ্দিকীকে ‘আওয়ামী লীগের দোসর’আখ্যা দিয়ে বিক্ষোভ করে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













