নুরের অবস্থা ভালো না, নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে: রাশেদ খাঁন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-০৪ ১৪:৪০:৩৬
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ভালো না, তার নাক থেকে এখনো রক্ত বের হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
রাশেদ খাঁন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেশের বাইরের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করবে এবং এক সপ্তাহের মধ্যে দেশে বাইরের নিয়ে যাবে।
এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। একই সঙ্গে সব রাজনৈতিক সংগঠনসহ যেসব উপদেষ্টা হাসপাতালে নুরকে দেখতে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।
রাশেদ খাঁন আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














