পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-১০ ১৩:৫৪:৪৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকার জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
আজ সকালে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে বলেও জানান তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














