এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের অবলুপ্তি, ইউনিটহোল্ডারদের অর্থ পরিশোধের নির্দেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-১০ ২১:৫৩:০১
পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্ণ হওয়ায় অবলুপ্তির জন্য সকল পদক্ষেপ সম্পন্ন হয়েছে মর্মে নিশ্চিত হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্রেক্ষিতে, ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদেরকে পরিশোধের নির্দেশ দিয়েছে কমিশন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড-এর মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য গৃহীত সকল পদক্ষেপ সম্পন্ন হয়েছে মর্মে নিশ্চিত হয়েছে।
এ প্রেক্ষিতে, ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদেরকে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাস্টিকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, ফান্ডের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী ধাপে, বিনিয়োগকারীরা বা ইউনিটহোল্ডাররা তাদের অর্থ ফেরত পাবেন নির্ধারিত নিয়ম অনুযায়ী।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












