যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-২২ ১৮:১৩:৪৪
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল যমুনায় ঢুকেছে।
প্রতিনিধি দলে আরও আছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এবং রফিকুল ইসলাম খান।
এরআগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল যমুনায় আসে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














