অবশেষে শীর্ষ ব্রোকারদের সঙ্গে আলোচনায় বসছে বিএসইসির চেয়ারম্যান
সানবিডি২৪ আপডেট: ২০২৫-১০-২৯ ১০:৪০:২২
দীর্ঘদিন ধরে নেতিবাচক অবস্থায় রয়েছে দেশেরে পুঁজিবাজার। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে শীর্ষ ব্রোকারদের সাথে বসছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ।
আজ বিকাল ৩টায় বিএসইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বৈঠকে থাকবেন বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ,কমিশনারবৃন্দ,উর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষ ১৮টি ব্রোকারেজের শীর্ষ কর্তারা।
বৈঠকে দুটি বিষয়ে আলোচনা করা হবে। এর মধ্যে একটি হলো পুঁজিবাজারের উন্নয়নে কী করা যায় এবং বিবিধ।
নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সানবিডিকে বলেন,বাজারের সার্বিক অবস্থা নিয়ে আমাদেরকে ডেকেছে বিএসইসি। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান থাকবেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













