চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ
প্রকাশ: ২০১৭-০৪-০৬ ১৬:২৩:২২
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকার এবারের বাজেটে ২০১৬-১৭ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে।২০১৬ অর্থবছরের জুনে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ। চলতি বছর এই প্রবৃদ্ধি কমার পেছনে রেমিট্যান্স প্রবৃদ্ধি কমে যাওয়া ও রফতানি কমে যাওয়াকে উল্লেখ করেছে এডিবি।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে এসব তথ্য ওঠে আসে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













