প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত আমির
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০১-১৮ ১৯:৩৯:৪৮
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার পর জামায়াত আমিরের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করে।
প্রতিনিধিদলে আছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় করণীয় বিভিন্ন ইস্যুতে এ বৈঠকে আলোচনা হতে পারে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














