বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৫ ১১:৩৯:০৯


বৈশ্বিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দাম বড় পতন ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে এশীয় বাজারে লেনদেনের শুরুতেই রুপার দাম ১৫ শতাংশ ও স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনে বলা হয়, এদিন প্রতি আউন্স রুপার দাম ৭৩ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দামও প্রতি আউন্স ৪ হাজার ৯৭১ দশমিক ৫৫ ডলারে থিতু হয়েছে।

গত সপ্তাহের রেকর্ড উত্থানের পর এই দরপতনকে বাজার বিশেষজ্ঞরা একটি ‘টেকনিক্যাল কারেকশন’ বা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির শেষদিকে রুপার দাম আউন্সপ্রতি ১২০ ডলার ও স্বর্ণ ৫ হাজার ৬০০ ডলারের রেকর্ড উচ্চতা স্পর্শ করেছিল। তবে বর্তমানের এই বড় ধস সত্ত্বেও অনেক বিশ্লেষক মনে করছেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূল্যবান ধাতুর চাহিদা এখনও অক্ষুণ্ণ রয়েছে।

এনজে