মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৭ ২০:৪৭:৫৪


মিডল্যান্ড ব্যাংক পিএলসির বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলন উদ্বধোন করেন এবং এতে সভাপতিত্ব করেন।

এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ -এ ব্যাংকের বিভিন্ন এজেন্ট ব্যাংকিং সেন্টার-এর এজেন্ট এবং তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত এজেন্টদের মধ্যে থেকে বেশ কয়েকজন এজেন্ট শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। একইসাথে তারা এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মোঃ জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি এন্ড সিটিও মোঃ নাজমুল হুদা সরকার, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য হেড অব ইনটারন্যাশনাল ডিভিশন -খন্দকার তৌফিক হোসেন, হেড অব রিটেল ডিসস্ট্রিবিউশন ডিভিশন -মোঃ রাশেদ আকতার, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন-মোঃ ফারুক-উর-রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ, শাখা প্রধানবৃন্দ, এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ