আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১১ ০৮:৫৪:৪৪
দেশে বহুল প্রতিক্ষীত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার)থেকে যা শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
অন্যদিকে নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে টানা পাঁচ দিন। আজ থেকে সেই ছুটি শুরু হয়েছে, চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ১১ ও ১২ ফেব্রুয়ারি।
১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সর্বমোট পাঁচ দিন।
১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট।
এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল।
গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














