উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ শুরু
আপডেট: ২০২৬-০২-১২ ০৯:১৫:১৪
বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
রাজধানীর বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ভোটারদের পরিচয় নিশ্চিত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ করা হচ্ছে।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলও ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবেন।
তিনি বলেন, ভোট ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখছি। প্রার্থীদের অনেক কর্মী-সমর্থক ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। আমরা চাই, আজ সারাদিন এবং ভোটের পর এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














