সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১২ ১৫:৫৬:৫১
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে নির্বাচনের দিন বিকালে সোয়া ৩টায় প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসে। জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।
এ সময়, তাদের বৈঠকের কারণ জানতে চাইলে জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জানান, বৈঠক শেষে ব্রিফিংয়ে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে। এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও ৩ নির্বাচন কমিশনার উপস্থিত আছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














