তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১৩ ১৫:৩৯:৩৫


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘সুস্পষ্ট জয়ের’ কথা উল্লেখ করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম এক্স (আগের টুইটার) এবং ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি লিখেছেন, “আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।”

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে তারেক রহমানের উদ্দেশে মোদি লিখেছেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।”

এনজে