আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা পঞ্চম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১৬ ১১:৫৬:৩০
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে বিশ্বের ১১৯টি দেশের মধ্যে আজ সোমবার বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহের। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ২৯৬, যা ‘খুব অবস্বাস্থ্যকর’হিসেবে বিবেচিত।
এ ছাড়া ২৮৫ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে সেনেগালের ডাকার।
তালিকায় ২৫৮ স্কোরে তৃতীয় মিশরের কায়রো। এ ছাড়া কাতারের দোহা ২৬৫ স্কোরে চতুর্থ ও রাজধানী ঢাকা ২৩২ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে। এসব শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














