শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১৭ ১০:৩৬:৩৩


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) দেশ‌টির ঢাকার হাইক‌মিশন জানিয়েছে, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দে‌শের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দে‌বেন। তি‌নি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স‌চিব (পূর্ব ও প‌শ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায়‌ নিযুক্ত পা‌কিস্তানের হাইক‌মিশনার ইমরান হায়দার।

এনজে