নতুন মন্ত্রীদের জন্য বরাদ্দকৃত ৪৫ গাড়ি প্রস্তুত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১৭ ১১:৫০:৩০


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য সরকারের বরাদ্দকৃত ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের সামনে গাড়িগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের (সরকারি যানবাহন অধিদফতর) মাধ্যমে গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবহন পুলে মোট ৬৮টি গাড়ি রয়েছে। এর মধ্যে ৪৫টি গাড়ি সচিবালয়ে প্রস্তুত রাখা হচ্ছে। তবে, ৪৫টি গাড়িই লাগবে না, এর মধ্যে চার-পাঁচটা গাড়ি অতিরিক্ত রাখা হয়েছে। কারণ, কোনও গাড়িতে সমস্যা দেখা দিলে যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।

মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। এ জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন মন্ত্রিসভা গঠনের সচিবিক কার্যক্রম সম্পন্ন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এনজে