দুটো শপথই নিলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১৭ ১২:৫৩:৫৯
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান ।
দুটো শপথই নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হলো আজ। একই সঙ্গে মন্ত্রীদেরও শপথগ্রহণ হচ্ছে বিকেলে।
সকালে রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়।
শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
এ ঘটনার পর শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানায় জামায়াতে ইসলামী। জরুরি বৈঠকে বসে ১১ দলীয় জোটের নেতারা। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














