আইকিউএয়ার সূচকে আজ বায়দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২১ ১১:১০:৩১


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে আজ বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে আফগানিস্তানের কাবুল। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার সকাল ১০টা ৪৭ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৪৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

এ ছাড়া ২২৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে থাকা ঢাকার বাতাস আজ ‘খুব অবস্বাস্থ্যকর’।

২২১ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০১ স্কোরে বাহরাইনের মানামা চতুর্থ অবস্থানে ও একই স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে