খালেদা জিয়ার হাজিরা ২২ মে

প্রকাশ: ২০১৭-০৪-২৫ ১১:৫৭:৫৪


khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় আগামী ২২ মে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে আজ।

কিন্তু খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার আদালতে যেতে পারছেন না বলে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নাল আবেদীন মেজবা ও জিয়া উদ্দিন জিয়া।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য এ দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।