৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৩ ০৮:৩২:৪৯
৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিকেরা এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মালয়েশিয়ার সাবাহ রাজ্য বোর্নিও দ্বীপে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।
সূত্র : এএফপি
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














