আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২৪ ১১:২৯:০৪


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে বিশ্বের ১২০টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। সোমবার সকাল ১০টা ৪২ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৫৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

এ ছাড়া ২৪২ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।

এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ২২৪। এ ছাড়া ১৯০ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠামাণ্ডু ও ১৮৯ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে মিয়ানমারের ইয়াংগুন শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে