আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২৭ ১০:৫৩:০৭
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ শুক্রবার ছুটির দিনে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সকাল ৯টার দিকে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৯৮ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ২১১ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এরপরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














