ইরানের বিরুদ্ধে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০৪ ১২:৫৪:৪৩
প্রথবারের মতো ইরানের বিপক্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানে মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে গতকাল মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন ম্যাখোঁ। তিনি বলেছেন, ২ মার্চ সোমবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র-ড্রোন।
তিনি আরো বলেন, ‘যেহেতু সাইপ্রাস ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য, তাই ইইউ’র সনদ মেনেই সাইপ্রাসের নিরাপত্তার জন্য ভূমধ্যসাগরে নিজেদের বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।’
ইতিমধ্যে চার্লস দ্য গল বাল্টিক সাগর থেকে ভূমধ্যসগরের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














