ছুটির দিনেও ঢাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’
সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৩-০৬ ১১:০৫:০৬
বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শুক্রবার সকাল ৯টা ২৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ৪১৮, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ৩৩০ স্কোরে দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার বাতাসও আজ ‘দুর্যোগপূর্ণ’।
তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি, যার স্কোর হচ্ছে ১৯৩। ১৮৫ স্কোরে নেপালের কাঠমাণ্ডু চতুর্থ অবস্থানে উঠে এসেছে। তালিকায় ১৭২ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালার অবস্থান পঞ্চম।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














