ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ, সিইআইডির অনুসন্ধান শুরু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-০৮ ১৭:৫৭:৩০


ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুতকৃত পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়া হয়েছে।

বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী অবগত আছেন বলে জানা গেছে।

এরই মধ্যে অপসারণকৃত এমডি মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে বিতর্কিত প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল।

এএ