ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-০৯ ১৬:৩৪:৩৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সমমান পদে দুই প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) দুপুরে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
উপ-সলিসিটর মো. মাহারুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।
নতুন দুই প্রসিকিউটর হলেন মার্জিনা রহমান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন।
এদিন প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন সাইমুম রেজা তালুকদার। তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














