আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সবচেয়ে দূষিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১০ ১০:১৭:০৬
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ মঙ্গলবার বায়দূষণের শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা রয়েছে বায়দূষণের শীর্ষে। এ সময়ে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, স্কোর রয়েছে ২৪১।
প্রতিষ্ঠানটির মান অনুযায়ী দূষিত শীর্ষ শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২০। ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে নেপালের কাঠমুণ্ঠু, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সেনেগালের ডাকার।
একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিলো ইন্দোনেশিয়ার বাতাম। শহরটির বায়ুর কোনও স্কোরই ছিলো না। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাজ্যের বার্মিংহাম, যুক্তরাষ্ট্রের সিয়েটল ও অস্ট্রেলিয়ার সিডনি।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














